শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মাঠ প্রশাসন পুরো অদলবদল

♦ লটারির মাধ্যমে পদায়ন নিয়ে তীব্র অসন্তোষ ♦ চাকরিজীবী স্বামী-স্ত্রী ভিন্ন ভিন্ন জেলায় ♦ অনেক অসুস্থ কর্মকর্তাদেরও বাধ্যতামূলক যেতে হচ্ছে কর্মস্থলে
ওয়াজেদ হীরা
প্রিন্ট ভার্সন
মাঠ প্রশাসন পুরো অদলবদল

নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসন সাজানোর উদ্যোন নেয় অন্তর্বর্তী সরকার। যার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ সুপার (এসপি) ব্যাপক অদলবদল করা হয়েছে। নিরপেক্ষ প্রশাসন করতে গিয়ে লটারির মাধ্যমে এ অদলবদলের কারণে কর্মকর্তাদের ভিতরে-বাইরে অসন্তোষ বিরাজ করছে। কারণ বহু কর্মকর্তাকে জোর করেই পাঠানো হচ্ছে কর্মস্থলে। আর এসব কারণে ভিতরে ভিতরে ক্ষোভ বাড়ছে।

রাজনৈতিক তদবির এড়াতে শুরুতে পুলিশের বদলি লটারির মাধ্যমে করার উদ্যোগ নেয় সরকার। পরে লটারির মাধ্যমে ইউএনও পদায়ন করা হয়। এ নিয়ে ক্ষোভ রয়েছে প্রশাসন ও পুলিশ উভয়ের মধ্যেই। এ লটারি নিয়েও প্রশ্ন তুলেছেন প্রশাসনের অনেক কর্মকর্তা। এসপি লটারিতে হলেও ডিসিদের পদায়ন কেন সেভাবে হয়নি তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া সারা দেশের জেলার ওসিদের জন্য লটারি একবার এবং মহানগরের জন্য কেন সেটি আলাদাভাবে করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কর্মকর্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যে কোনো পদায়ন-নিয়োগ লটারির ওপর নির্ভর করাটা ভালো প্রক্রিয়া নয়। এটি ভালো কোনো উদাহরণ তৈরি করবে না। এমনকি লটারির মাধ্যমে পদায়নের ফলও ভালো আসে না। মূলত নিজেরা যোগ্য লোককে বাছাই করতে পারছে না বলেই লটারি করছে। স্থানভেদে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা অপরাধের ধরনে ভিন্নতা রয়েছে। কাজের দক্ষতা বিবেচনায় পদায়ন করাটাই যৌক্তিক। মাঠে দায়িত্ব পালন আর শীতাতপনিয়ন্ত্রণ কক্ষে বসে কাজ করা এক নয়। যিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ জ্ঞান ও দক্ষতার মাধ্যমে ভূমিকা রাখতে পারেন তাদের পদায়ন হওয়া দরকার। পেশাগত পদায়নের ক্ষেত্রে লটারি কখনোই গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার হবেন ইউএনওরা। ইউএনও পদায়ন নিয়ে অভিযোগ অনেক বেশি। কর্মকর্তাদের অভিযোগ- পছন্দের কর্মকর্তাদের ভালো উপজেলায় বসিয়ে বাকিদের নিয়ে লটারি করা হয়েছে। সব উপজেলায় সমান সমস্যা নয়, তেমনি দক্ষতাও সমান নয়। এ ক্ষেত্রে লটারির নামে গুরুত্বপূর্ণ উপজেলা সামলানোর কৌশল সবার সমান থাকে না।

জানা গেছে, এ লটারি করতে গিয়ে অনেকের নিজের বা শ্বশুরবাড়ি উপজেলায় পদায়ন হওয়ায় সেটি আবার জনপ্রশাসনকে সংশোধন করতে হয়েছে। এ ছাড়া চাকরিজীবী স্বামী-স্ত্রীকে ভিন্ন ভিন্ন জেলায় পাঠানো হয়েছে। পরিবার না চাকরি গুরুত্ব দেবে এসব নিয়ে অনেকেই অস্বস্তিতে আছেন। গত কয়েকদিন সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ৩৬ ও ৩৭ ব্যাচের কর্মকর্তাদের নানা বিষয়ে সিনিয়রদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। অনেকেই ইউএনও না হতে বা কাছের উপজেলায় রাখতে সিনিয়র কর্মকর্তাদের কাছে তদবিরও করেন। অনেক ইউএনও আদেশ জারির পরও কর্মস্থলে না যেতে নানা ধরনের মানবিক আবেদন করেন জনপ্রশাসনে। প্রায় ৫০টির মতো মানবিক আবেদন জমা পড়ে জনপ্রশাসনে। যারা এ মুহূর্তে ইউএন হতে চান না বা বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করেন আবেদনে। কারও সার্জারি করা হবে, কারও সার্জারি করা হয়েছে। কেউ সন্তানসম্ভবা। কারও বাবা-মা অসুস্থ, ঢাকায় দেখার কেউ নেই। কারও বাচ্চা এত ছোট অথচ স্বামী-স্ত্রী ভিন্ন কর্মস্থলে- এসব নানা তথ্য উল্লেখ করে আবেদন করেছেন। কেউ আগেও পার্বত্য এলাকায় কাজ করেছেন আবার পাঠানো হয়েছে। সূত্র জানায়, এসব আবেদন নিয়ে বৈঠক করে মন্ত্রণালয়। আর জনপ্রশসান সচিবের সিদ্ধান্ত- কর্মস্থলে যোগ দিতেই হবে, কারও আবেদন গ্রহণ করা হবে না। আর সমস্যাগ্রস্ত কর্মকর্তাদের দাবি, আমরা পরিবারের জন্য চাকরি করি। আমাদের অভিভাবক এভাবে জোর করে কর্মস্থলে পাঠাচ্ছে। স্বামী-স্ত্রী চাকরি করাদেরও দুই জেলায় দেওয়া হয়েছে। যদিও স্বামী-স্ত্রী চাকরিজীবী হলে কাছাকাছি পদায়ন করার কথা। কর্মকর্তাদের দাবি- যদি লটারিই হয় তাহলে এ ধরনের সমস্যা কেন চিহ্নিত করা হয়নি। জনপ্রশাসনের কর্মকর্তারা ইউএনও পদায়নের আগে এরকম সমস্যাগুলো চিহ্নিত করেনি, তাই এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এদিকে, বহু কর্মকর্তা যাদের বর্তমান সরকারই মাত্র ৩ বা ৬ মাস আগে ইউএনও হিসেবে মাঠে পাঠিয়েছিল, তাদের তুলে এনে সেখানে নতুন কর্মকর্তা দিয়েছে। অথচ অনেক কর্মকর্তা দুই বছর ধরে কর্মরত, তাদের প্রত্যাহার করা হয়নি। এসব ক্ষেত্রে স্বজনপ্রীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

জনপ্রশাসনের একাধিক কর্মকর্তা জানান, এখনকার রদবদল নির্বাচনের জন্য করা হয়েছে। নির্বাচনের পর নতুন সরকার সিদ্ধান্ত নেবে। যারা কম সময় ইউএনও ছিলেন তাদের নিশ্চয়ই আবার মাঠে পাঠানো হবে।

এদিকে, পুলিশের রদবদল নিয়েও বাহিনীর অন্দরমহলে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে জেলার এসপিদের চূড়ান্ত করা হয়েছে। ফলে একটি অংশ খুশি হলেও পুলিশের বেশির ভাগ সদস্যের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। এদিকে লটারির মাধ্যমে বদলির কারণে থানার ওসিদের মধ্যে নানা প্রতিক্রিয়া রয়েছে। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এসপি পদে পদায়নের জন্য প্রথমে মেধাবী ও যোগ্য কর্মকর্তাদের বাছাই করা হয়েছে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি, আয়তন ও গুরুত্বের ভিত্তিতে জেলাগুলোকে ‘এ’, ‘বি’, ও ‘সি’ তিনটি শ্রেণিতে ভাগ করা হয়। এ প্রক্রিয়ায় মেধাবীরা কেউ বাদ পড়েননি এবং লটারি স্বচ্ছ হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, লটারিতে ক্যাটাগরি নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা রক্ষা করা হয়নি। কারণ যারা ‘এ’ ক্যাটাগরির জেলায় আছেন, তারা সেই জেলা থেকে ‘এ’ ক্যাটাগরিরই অন্য জেলায় যাওয়ার সুযোগ পেয়েছেন।

লটারি করে সারা দেশে ৫২৭টি থানায় নতুন ওসি চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবার মহানগর পুলিশের ওসি পদে লটারির ক্ষেত্রে মহানগরে দায়িত্ব পালন করা ওসিদের শুধু থানা বদল করা হয়েছে। ঢাকায় ৫০ ওসি রদবদলের মধ্যে ৪৬ জনই বিভিন্ন থানায় দায়িত্ব পালন করছেন, নতুন মুখ কম।

গত মাসেই নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়ে তফসিল ঘোষণার পর লটারির মাধ্যমে প্রশাসন ও পুলিশে বদলি করার পরামর্শ দিয়েছিল জামায়াতে ইসলামী। এ লটারি নামে পদায়নকে বিএনপি নেতারা ‘লোক দেখানো’ বলে অভিযোগ তুলেছেন। বিএনপির দাবি, তালিকা তৈরির সময় বিশেষ আনুগত্যসম্পন্ন কর্মকর্তাদের রাখা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা আদর্শের প্রতি অনুগত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর
খিলগাঁওয়ে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
খিলগাঁওয়ে বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
ঢাকা-দিল্লি অংশীদারি জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে
ঢাকা-দিল্লি অংশীদারি জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
গোপন আঁতাত দেশের জন্য ভালো নয়
গোপন আঁতাত দেশের জন্য ভালো নয়
সিলেটে রেলের টয়লেটে ভারতীয় বিস্ফোরক
সিলেটে রেলের টয়লেটে ভারতীয় বিস্ফোরক
বগুড়ায় চিলেকোঠা সাহিত্য পরিষদের ৫০তম সাহিত্য আড্ডা
বগুড়ায় চিলেকোঠা সাহিত্য পরিষদের ৫০তম সাহিত্য আড্ডা
জাতীয় চ্যালেঞ্জগুলো গবেষণায় অন্তর্ভুক্তি জরুরি
জাতীয় চ্যালেঞ্জগুলো গবেষণায় অন্তর্ভুক্তি জরুরি
অনৈক্যে অধিকার আদায় করতে পারেনি
অনৈক্যে অধিকার আদায় করতে পারেনি
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংলাপ জরুরি
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সংলাপ জরুরি
ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ ভিত্তিহীন
ভারতের সঙ্গে বিএনপির চুক্তির অভিযোগ ভিত্তিহীন
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট
কুমিল্লায় সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল পার্টনারস সামিট
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত
সর্বশেষ খবর
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের

১০ মিনিট আগে | রাজনীতি

যে কারণে জেলেনস্কির ওপর ক্ষেপেছে ইরান
যে কারণে জেলেনস্কির ওপর ক্ষেপেছে ইরান

১৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ
মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ

২৫ মিনিট আগে | মাঠে ময়দানে

‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান
‘স্যার’ না, ভাইয়া ডাকলে ভালো লাগবে: তারেক রহমান

২৬ মিনিট আগে | ভোটের হাওয়া

যে কারণে চারটি দল মাত্র একজন করে প্রার্থী দিল
যে কারণে চারটি দল মাত্র একজন করে প্রার্থী দিল

৩১ মিনিট আগে | ভোটের হাওয়া

বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান
বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান

৩২ মিনিট আগে | মাঠে ময়দানে

জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
জামায়াত আমিরের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

৩৩ মিনিট আগে | রাজনীতি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে বাসের ধাক্কা, নিহত ১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

৪২ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপ না খেললেই কি থেমে যাবে বাংলাদেশ ক্রিকেট?
বিশ্বকাপ না খেললেই কি থেমে যাবে বাংলাদেশ ক্রিকেট?

৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে

রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৫১ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

৫২ মিনিট আগে | মাঠে ময়দানে

শ্রীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক
শ্রীপুরে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর স্বাভাবিক

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

যুক্তরাজ্যে ‘কন্যাভ্রূণ হত্যায়’ রেকর্ড ভারতীয়দের
যুক্তরাজ্যে ‘কন্যাভ্রূণ হত্যায়’ রেকর্ড ভারতীয়দের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

১ ঘণ্টা আগে | জাতীয়

কানাডার সাস্কাটুনে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত
কানাডার সাস্কাটুনে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত

১ ঘণ্টা আগে | পরবাস

‘বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না’
‘বিসিবির পক্ষ থেকে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না’

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোরিকশা চালকদের
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ অটোরিকশা চালকদের

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান

১ ঘণ্টা আগে | জাতীয়

আজকের স্বর্ণের দাম
আজকের স্বর্ণের দাম

১ ঘণ্টা আগে | অর্থনীতি

রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
রুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন আফ্রিদি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি

১ ঘণ্টা আগে | নগর জীবন

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

২ ঘণ্টা আগে | জাতীয়

খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা
খালি পেটে মেথি ভেজানো পানি পান করছেন? জেনে নিন উপকারিতা

২ ঘণ্টা আগে | জীবন ধারা

ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত

২ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বনাথে জমজমাট মাছের মেলা
বিশ্বনাথে জমজমাট মাছের মেলা

২ ঘণ্টা আগে | চায়ের দেশ

মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত
মিনেসোটায় ফেডারেল এজেন্টদের গুলিতে আরেক মার্কিন নাগরিক নিহত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামের আলোকে পুরুষদের বর্জনীয় কিছু অভ্যাস
ইসলামের আলোকে পুরুষদের বর্জনীয় কিছু অভ্যাস

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সর্বাধিক পঠিত
আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা
আপিল বাতিল: বিসিবির সামনে এখন যে পথ খোলা

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা
হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি
বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে
কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে

২০ ঘণ্টা আগে | জীবন ধারা

এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি
এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'
'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান

২১ ঘণ্টা আগে | রাজনীতি

সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান
সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের
ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী

২১ ঘণ্টা আগে | রাজনীতি

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর
ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?
ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির
বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল
বাংলাদেশের বিশ্বকাপ খেলার অধিকার কেড়ে নিচ্ছে আইসিসি: আসিফ নজরুল

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’
‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’

১৪ ঘণ্টা আগে | রাজনীতি

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড
যে নিয়মে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা পেল স্কটল্যান্ড

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!
মর্মান্তিক, ৫০ পর্যন্ত লিখতে না পারায় বাবার মারধরে শিশুর মৃত্যু!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

৫২ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

প্রথম পৃষ্ঠা

উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ

প্রথম পৃষ্ঠা

গুইসাপের অভয়ারণ্য তীরচর
গুইসাপের অভয়ারণ্য তীরচর

পেছনের পৃষ্ঠা

একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন

প্রথম পৃষ্ঠা

নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত

প্রথম পৃষ্ঠা

তেলা মাথায় আর কত তেল দেবেন?
তেলা মাথায় আর কত তেল দেবেন?

প্রথম পৃষ্ঠা

ফুটসালে ইতিহাস গড়ার দিন
ফুটসালে ইতিহাস গড়ার দিন

মাঠে ময়দানে

বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের

প্রথম পৃষ্ঠা

সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা
সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা

প্রথম পৃষ্ঠা

তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই
বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই

প্রথম পৃষ্ঠা

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রথম পৃষ্ঠা

নানান কৌশলে প্রচার
নানান কৌশলে প্রচার

পেছনের পৃষ্ঠা

সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা
সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা

নগর জীবন

আবারও হলো ‘১১-দলীয় জোট’
আবারও হলো ‘১১-দলীয় জোট’

পেছনের পৃষ্ঠা

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল

প্রথম পৃষ্ঠা

নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়

প্রথম পৃষ্ঠা

সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য

প্রথম পৃষ্ঠা

আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার
আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

পেছনের পৃষ্ঠা

সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ
সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ

পেছনের পৃষ্ঠা

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির

পেছনের পৃষ্ঠা

নির্বাচনি প্রচার উৎসবে দেশ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ

পেছনের পৃষ্ঠা

বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ
বেরোবিতে রাবি ভর্তি পরীক্ষায় অনুপস্থিতি ১০ শতাংশ

পেছনের পৃষ্ঠা