মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা, ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও ১৬ ডিসেম্বর যুব র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকারে দেশব্যাপী আলোচনা সভা, র্যালি ও দোয়ার মাধ্যমে ‘মহান বিজয় দিবস’ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সব শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।