হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা সাজিদুর রহমান গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, অজ্ঞাত ‘তৌহিদি মুসলিম জনতা’ নাম দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে উড়ো চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এটা পতিত আওয়ামী ফ্যাসিস্টদের নতুন ষড়যন্ত্র। তিনি আরও বলেন, আমরা দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় খ্রিস্টান সম্প্রদায়সহ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। গত বছরের ৫ আগস্টের পর এদেশের মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি করেছে, সেটি নষ্ট হতে দেওয়া যাবে না।
দেশের আপামর মুসলিম জনতাকে আমরা এসব ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন হওয়ার এবং সামাজিকভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আহ্বান জানাচ্ছি।