মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ২০ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে কমিশন প্রদান করা হয়েছে। এ অনারারি কমিশন চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
অনারারি কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা হলেন মো. হুমায়ুন কবির, এমসিপিও (এল); মো. গিয়াস উদ্দিন, এনপিপি, এমসিপিও (এক্স) (জিআই); এ এস এম জামিউল আজিম, এমসিপিও (মেড) (আইসিএ); মো. আবু ইউসুফ, এমসিপিও (এল); মো. মোশারফ হোসেন খান, এমসিপিও (ক্যাট); মো. মোজাম্মেল হক, এমসিপিও (ক্যাট); কে বি এম নূরুল ইসলাম, এমসিপিও (এক্স) (জিএ-১); মোশাররফ হোসেন, এনপিপি, এমসিপিও (এক্স) (জিআই); মো. আবদুল ওয়াহেদ, এমসিপিও (ই); মো. নুরুল ইসলাম, ওএসপি, এমসিপিও (ই); মো. মোখলেছুর রহমান, এনপিপি, এমসিপিও (কম); মোহাম্মদ হাছান, বিসিজিএম, এমসিপিও (রেগ); সৈয়দ খালেদ রানা, এনইউপি, এমসিপিও (এক্স) (জিআই); মো. খায়রুজ্জামান, এমসিপিও (এক্স) (এসআর-১); এ কে এম কামাল উদ্দিন, এমসিপিও (এক্স) (কিউএ-১); এস এম হাসিয়ার, এমসিপিও (এস); মুহাম্মদ মোর্শেদ আলম মীর, এমসিপিও (আর); মো. আয়নাল হক ভূঞা, এমসিপিও (মেড) (ওটিএ); মো. মাহমুদুল হাসান, এমসিপিও (ক্যাট); হারুন অর রশিদ, এমসিপিও (এক্স) (কিউআরপি-১)।