মহান বিজয় দিবসে সামরিক বাহিনী বর্ণাঢ্য ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পের আয়োজন করেছে। আজ ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বিজয় দিবস উদ্যাপনের অংশ হিসেবে এ নৈপুণ্য প্রদর্শন করা হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
পোস্টে লেখা হয়েছে, ১৬ ডিসেম্বর বেলা ১১টা ২৫ মিনিট থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাইটপাস্ট পরিচালনা করবে। এ ছাড়া সকাল ১১টা ৪০ মিনিট থেকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদ্যাপনে পতাকা নিয়ে প্যারাজাম্প করবেন। একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর গৌরবময় বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে স্বাধীন দেশ হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ। বিজয়ের ৫৪ বছরে সামরিক বাহিনী এ কর্মসূচি আয়োজন করেছে।