জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র ও জাতীয় পার্টি একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, যে কোনো মূল্যে জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। উদার গণতান্ত্রিক, সাম্য মৈত্রী, প্রগতি, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে, যে বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল মহান মুক্তিযোদ্ধাদের।
কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বাধীনতার ৫৪ বছরেও আমরা সেই বাংলাদেশ এখনো প্রতিষ্ঠিত করতে পারিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে গতকাল রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে মিলাদ মাহফিলপূর্ব আলোচনা সভায় এ কথা বলেন তিনি। কর্মসূচিতে আরও অংশ নেন গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান আনিসুল ইসলাম মাহমুদ, মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা মুজিবুল হক চুন্নু, শেখ শহিদুল ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।