হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো থেকে প্রায় ৩ কোটি টাকার আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। ১৪ ডিসেম্বর রাতে অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও কাস্টমস কর্তৃপক্ষের যৌথ অভিযানে এসব নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়। সোমবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৪ ডিসেম্বর দুবাই থেকে আগত সলিট এয়ারের কার্গো বিমানে আমদানিকৃত দুটি শিপমেন্ট পরীক্ষা করে ২ হাজার ৮৭৮ কেজি নিষিদ্ধ ক্রিম, বিভিন্ন প্রকার গার্মেন্ট পণ্য ও ইলেকট্রনিক্স এক্সেসরিজ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা।