সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’র প্রতিষ্ঠা সৈয়দা ইকবাল মান্দ বানু সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণিজন সম্মাননা’ পেয়েছেন। গতকাল মহান বিজয় দিবস উপলক্ষে ‘সম্মাননা স্মারক-২০২৫’ শীর্ষক এ সম্মান জানিয়েছে ধানমন্ডি সোসাইটি। ‘শান্তি সমৃদ্ধি ভালোবাসা’ স্লোগান ধারণ করে রাজধানীর ধানমন্ডি ৪ নম্বর খেলার মাঠে দুই দিনব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব উদ্যাপিত হয়। অনুষ্ঠানে সুরভির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. শাহারিয়ার কবির, স্মৃতি আক্তার, মোহাম্মদ সোহেল, সামিনা আক্তার, রুবি আক্তার প্রমুখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের গর্বিত মাতা হলেন সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি ১৯৭৯ সালে সুরভি প্রতিষ্ঠা করেন। গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশু-কিশোরকে সুশিক্ষায় শিক্ষিত করেন। সৈয়দা ইকবাল মান্দ বানু দেশের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সুরভির প্রতিষ্ঠাতা করেন। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রী নিয়ে সুরভির যাত্রা হয়। দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের ফলে সুরভি অগণিত শিশু-কিশোরের জীবন উজ্জ্বল করেছে। ঝরা পাতার মতো তাদের পরিণতি নয়, বরং তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুপ্রতিষ্ঠিত। সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু রচিত ‘ঝরাপাতা’ কবিতা সমগ্রের প্রথম কবিতা।
সমাজের অগণিত অবহেলিত শিশু-কিশোর যেন ঝরা পাতার মতন।