প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। বিটিআরসিতে হামলার নিন্দা জানিয়েছেন তিনি। গতকাল বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উল্লেখযোগ্য শুল্কহার কমানোর পরও বিটিআরসি ভবনে ভয়াবহভাবে হামলা করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। ভবিষ্যতে যাতে রাষ্ট্রীয় স্থাপনায় এমন হামলা আর না হয়, সেজন্য কঠোর পদক্ষেপ নেবে সরকার। তিনি আরও বলেন, মোবাইল ব্যবসায়ীদের দাবি অনুযায়ী যথেষ্ট শুল্কহার কমানো হয়েছে। কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগ দেওয়া হয়েছে। তারপরও দোকানপাট বন্ধ রেখে, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলার মাধ্যমে অপরাধের লাইসেন্স চায় ব্যবসায়ীরা। প্রতি বছর আমদানিকৃত মোবাইল সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এর বড় অংশই নকল, কপি এবং শুধু কেসিং পরিবর্তন করে পুরোনো সেট নতুন বলে বিক্রি করা হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া হবে না। গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বন্ধ হবে না।
শিরোনাম
- জামায়াতকে রাজনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে এনসিপি: সামান্তা শারমিন
- ইরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
- লেবাননে স্বাস্থ্যকেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ১২, নিন্দা জানাল ডব্লিউএইচও
- ট্রাম্পের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বানে যা বলল চীন ও যুক্তরাজ্য
- মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্থাপনার আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান
- রাশিয়াই ইরানকে ড্রোন সরবরাহ করেছে, দাবি জেলেনস্কির
- সমুদ্রপথে যুদ্ধের বিভীষিকা: দুই সপ্তাহে ১৭টি জাহাজে হামলা ও প্রাণহানি
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না
- ইরান যুদ্ধ কীভাবে বদলে দিল এক দম্পতির বিয়ের আনন্দ
- কারা হচ্ছেন সংসদীয় কমিটির সভাপতি?
- প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী
- নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী
- ‘সংসদকে রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু করতে পারলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে’
- নরসিংদীতে হানিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে গণইফতার
- বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি: রুমন
- প্রবীণ সাংবাদিকদের পেনশনের ব্যবস্থা করা হবে: কল্যাণ ট্রাস্টের এমডি
- বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
- পাকিস্তানের ক্রিকেটারদের ৫০ লাখ রুপি জরিমানা গুজব উড়িয়ে দিল পিসিবি
- ভোটের আগে পশ্চিমবঙ্গে মোদির কড়া বার্তা
- ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু
‘বিটিআরসিতে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্থাপনার আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ক্ষতিপূরণ দিয়ে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তে হবে, তবেই যুদ্ধ থামবে; জানাল ইরান
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম