বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ-এর সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী, সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুর রউফ ইউসুফী, মাওলানা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মনির হোসেন কাসেমীসহ
অন্যান্য নেতারা। জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা আসন সমঝোতার ভিত্তিতে তারা বিএনপির সঙ্গে সারা দেশে একমতের ভিত্তিতে একে অপরের সহযোগিতা করবেন। এ ছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের, সিনিয়র চেয়ারম্যান মাওলানা জুবায়ের আহমেদ, মহাসচিব মুফতি সাখাওয়াত হুসাইন রাজী, যুগ্ম-মহাসচিব মুফতি শামছুল আলম, সাংগঠনিক সম্পাদক, মুফতি মজির মুজিব, নির্বাহী সদস্য মাওলানা আবু সায়েম খালেদ, নির্বাহী সদস্য মাওলানা জাবুয়ের বিন মুহসীন, নির্বাহী সদস্য মাওলানা আলেম আল হুসাইন। তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে নেতারা জানিয়েছেন, তাঁরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে বিএনপির সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।