আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় গঠিত কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বিএনপির পক্ষ থেকে আইন সহায়তা সাব-কমিটির টিম লিডার করা হয়েছে। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক চিঠিতে দলের এ সিদ্ধান্ত জানানো হয়েছে। আইন সহায়তা কমিটির অন্য সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সর্বশেষ নির্বাচিত সম্পাদক। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটিরও সদস্য।