সংসদ ও গণভোটের আগে সব ধরনের সংগঠনের নির্বাচনে মানা করলেও আবেদন সাপেক্ষে আচরণবিধি পালনের শর্তে সায় দিচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন রয়েছে শনিবার। তা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।
গতকাল ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) ও বায়রার প্রশাসককে পাঠানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রভাবমুক্ত রাখতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত কোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করার বিষয়ে সোমবার রিটার্নিং অফিসারদের নির্দেশনা দেয় ইসি। বায়রা ভোট আয়োজনের অনুমতি চেয়ে আবেদন করলে তাতে সম্মতি দেওয়া হলো। নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে নির্বাচন আয়োজন করা যাবে বলে চিঠিতে জানানো হয়।