রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিইউতে আছেন নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী মাহমুদুর রহমান মান্না। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার জানান, মাহমুদুর রহমান মান্নার ক্রিয়েটিনিন ২.৪। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। তবে তিনি হার্ট অ্যাটাক করেননি। ইতোমধ্যে বেশ কয়েকটি টেস্ট করা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।