পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যৌথ উদ্যোগে ‘হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রা’ গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার প্রমুখ।
উল্লেখ্য, প্রকল্পের আয়োজনে ৫ জানুয়ারি থেকে শব্দদূষণ নিয়ন্ত্রণে ঢাকার ১০ পয়েন্টে মোবাইল কোর্ট ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে; যা গতকাল মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হয়। এ ক্ষেত্রে সহযোগিতা করেছেন গ্রিন ভয়েসের তরুণ স্বেচ্ছাসেবীরা।