বাংলার ঐতিহ্যবাহী রন্ধনপ্রণালি ও শিকড়ের স্বাদকে আধুনিক উপস্থাপনায় তুলে ধরার প্রত্যয়ে বসুন্ধরা আবাসিক এলাকার এ ব্লকে চালু হলো হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। বাঙালির রসনা ও রুচিবোধের এক পরিশীলিত অভিজ্ঞতা উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ এই নতুন রেস্টুরেন্ট। গতকাল এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আবদুল বারী, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন, বিভাগীয় প্রধান (অর্থ ও হিসাব বিভাগ) এস এম মনিরুল ইসলাম পলাশ, বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আইসিসিবির কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে গ্রুপ ডিরেক্টর আহমেদ ইব্রাহিম সোবহান বলেন, বাংলার আবহমান স্বাদ ধরে রাখতে বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ সর্বাঙ্গীণ সুন্দর হবে বলে আমার বিশ্বাস। আইসিসিবি-এর প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন বলেন, ‘হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিটি পদ তৈরি করা হয়েছে সময়ের পরিক্রমায় টিকে থাকা ঐতিহ্যবাহী রেসিপির আলোকে। এখানে পরিমিত মসলার সঠিক ব্যবহার এবং প্রাচীন খাদ্য উপকরণের সুষম মেলবন্ধন বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। প্রতিটি খাবার শুধু স্বাদেই নয়, বরং তার গল্প, ইতিহাস ও সংস্কৃতির মধ্য দিয়ে বাঙালির শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত।’ রেস্টুরেন্টটির অভ্যন্তরীণ সাজসজ্জা, পরিবেশ ও খাবার পরিবেশনায় ফুটে উঠেছে বাংলার রন্ধন ঐতিহ্য, নান্দনিক সৌন্দর্য ও আন্তরিক আতিথেয়তার ছোঁয়া। ফলে হেরিটেজ-এ আগত অতিথিরা কেবল একটি খাবারের অভিজ্ঞতা নয়, বরং বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক পূর্ণাঙ্গ ও পরিশীলিত অনুভূতির অংশ হতে পারছেন। হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট এর ঠিকানা- প্লট নম্বর ৭৫-৭৬, ব্লক-এ, রোড-০১, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২১২ (তামান্না ফার্মেসির বিপরীতে)। রেস্টুরেন্ট খোলা থাকবে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত।
শিরোনাম
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদ্রাসা শিক্ষার্থী নিহত
- নতুন সংসদের যাত্রা হোক পরিবর্তনের অঙ্গীকার দিয়ে
- পাকিস্তানকে সহজেই হারিয়ে সুপার এইটে ভারত
- ৫০০ গোল ছুঁয়ে ইতিহাস গড়ার পথে কেইন
- সিকৃবিতে শিক্ষকদের হাতাহাতি, ভিসিসহ আহত অন্তত ৬
- পাকিস্তানের সামনে ১৭৬ রানের লক্ষ্য ছুড়ে দিল ভারত
- ইউটিউবে দেখা যাবে মৌসুমীর ‘অর্ধাঙ্গিনী’
- দিল্লির প্রেস মিনিস্টারের চুক্তি বাতিল
- র্যাশফোর্ডকে নিয়ে অস্বস্তিতে ফ্লিক
- নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
- কুমিল্লা সীমান্তে প্রায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি ও সিগারেট জব্দ
- এবারও হাত মেলালেন না ভারত-পাকিস্তান অধিনায়ক
- জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
- টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাকিস্তানের
- বসন্ত উৎসবে তারুণ্যের উচ্ছ্বাসে দিনভর মুখরিত কলেজ ক্যাম্পাস
- ভারতের বিপক্ষে তিন অলরাউন্ডার নিয়ে মধুর সমস্যায় পাকিস্তান
- ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন
- স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা
- মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের
- বগুড়ায় অন্যকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ফায়ার ফাইটারের
হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর