দেশে নিরাপদ কৃষি ও খাদ্যব্যবস্থা নিশ্চিত করতে ২০ দফা দাবি তুলে ধরেছে নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন নামের একটি সংগঠন। গতকাল নিরাপদ কৃষি ও খাদ্যব্যবস্থা বিষয়ক ২০ দফার বাস্তবায়ন চাই শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরে সংগঠনটি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হেসেন চৌধুরী হলে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনে ২০ দফা দাবি তুলে ধরেন সংগঠনের মুখপাত্র লেখক ও গবেষক পাভেল পার্থ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আরেক মুখপাত্র দেলোয়ার জাহান, যমুনা চরের প্রাকৃতিক কৃষক নাফিজুর রহমান ভূঁইয়াসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষক ও কৃষি বিপণনের সঙ্গে জড়িত সংশ্লিষ্টরা। অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, সবুজ বিপ্লবের পর কৃষি গবেষণা হওয়া উচিত ছিল দেশীয় জাত, পানিসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা নিয়ে। কিন্তু গবেষণা হয়েছে কীভাবে দ্রুত উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে। এর ফলে মাটি, পানি ও মানুষ সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি এখন খাদ্য উৎপাদনের পাশাপাশি অসুস্থতা তৈরির বড় উৎসে পরিণত হয়েছে। বর্তমানে ক্যানসার রোগীদের বড় অংশই কৃষক। এটি বর্তমান উন্নয়ন ধারারই ফল। এর প্রভাবে কৃষকের পাশাপাশি পুরো সমাজই ক্ষতিগ্রস্ত হবে।
শিরোনাম
- নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
- কুমিল্লা-৫ আসন : আগে ভোট, পরে কেন্দ্র পাহারার নির্দেশ
- নোয়াখালীতে হাতপাখার জনসভায় মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
- কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল
- বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে ক্রিকেটার তামিম
- ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর
- যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
- রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা
- ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
- ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
- নেপালকে কোচিং করানোর প্রস্তাব দিলেন স্টেইন
- মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা
- মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
- ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: বিডা চেয়ারম্যান
- ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
- তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি
- ‘ক্ষমতায় গেলে বৈধ গ্যাস সংযোগ ও মানুষের দুর্ভোগ নিরসন করা হবে’
- নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
- বিএনপি ক্ষমতায় এলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে : আবদুল আউয়াল মিন্টু
- মানিকগঞ্জে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় বিএনপি প্রার্থীর
নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলনের ২০ দফা দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর