অর্থ পাচারের অভিযোগে ইউনাইটেড গ্রুপ এবং নেপচুন হাউজিং লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়াসহ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞা পাওয়া অপর তিনজন হলেন- ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন হাসান রশিদ, নেপচুন হাউজিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ ও জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ। গতকাল দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। হাসান মাহমুদ রাজাসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনে বলা হয়েছে, হাসান মাহমুদ রাজা ওরফে রাজা মিয়াসহ অন্যান্য ১২ জনের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে জাল দলিলের মাধ্যমে সরকারি অর্পিত সম্পত্তি দখলসহ অবৈধ সম্পদ অর্জন, বিদেশে অর্থ পাচার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়মের মাধ্যমে আইপিপি রেটে গ্যাস সরবরাহ সংক্রান্ত অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়।
শিরোনাম
- আমিরাতে লটারিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী
- এবার ছাত্রদলে যোগ দিলেন গকসুর ভিপি মৃদুল দেওয়ান
- আসন্ন নির্বাচনে বিএনপিকে ‘ফেভারিট’ বলল দ্য ইকোনমিস্ট
- ১২ ফেব্রুয়ারি ভোটাররা মিথ্যাচার ও অনাচারের জবাব দেবে: মির্জা আব্বাস
- শাহবাগ ও ঢাবি স্টেশনে থামছে না মেট্রো ট্রেন
- ভোটে চার দিন বন্ধ থাকবে গাজীপুরের শুটিং স্পট-রিসোর্ট
- শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ
- ইনকিলাব মঞ্চের নেতাকর্মী-পুলিশের সংঘর্ষ: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
- ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’: প্রথম রক ব্যান্ড হিসেবে পাচ্ছে একুশে পদক
- দেশে এসেছে ৪ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- যমুনার সামনে বিক্ষোভকারীদের ওপর কোনো গুলি ছোড়া হয়নি: ডিএমপি
- ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
- দেশের শস্য ভাণ্ডারে যুক্ত হলো ৬ নতুন ধানের জাত
- নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
- কোরিয়ান ড্রামা না বাবার দুই কোটির ঋণ, তিন বোনের মৃত্যুর নেপথ্যে কী
- শিল্প-কারখানায় ১০ ফেব্রুয়ারির ছুটি অন্য যেকোনো দিন পুষিয়ে নেওয়া যাবে
- নির্বাচন ইস্যুতে এআইভিত্তিক ৮৬ হাজার অপতথ্যের কনটেন্ট
- এসেছে শুধুমাত্র ‘এআই বটদের’ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম
- খালি চোখে দেখা যায় না, তবু এই রোবট বদলে দেবে চিকিৎসার ভবিষ্যৎ
অর্থ পাচার
চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর