বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানার ছেঁড়ার প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এ ঘটনায় রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানায় তারা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষ যাঁকে হৃদয়ে ধারণ করে; যাঁর দিকে তাকিয়ে দেশের মানুষ একটি সুন্দর ও মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে; আমাদের হৃদয়ে স্পন্দন তারেক রহমানকে স্বাগত জানিয়েছে টাঙানো ব্যানার সন্ত্রাসী কায়দায় ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।’ এর আগে দুপুরে সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়ে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন শাখা ছাত্রদলের নেতারা। এ ঘটনায় আম্মার বলেন, ‘ছাত্রদলের প্রধান নেতারা নিয়মিত ছাত্র না থাকায় তাঁরা এমন উদ্ভট কাজ করছেন।’ ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দলের চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো রাজশাহী জেলা জিয়া পরিষদের ব্যানার আলটিমেটাম দিয়ে ছিঁড়ে ফেলেন আম্মার। এমন কাজ পুনরায় না করতে হুঁশিয়ারিও দেন তিনি।
শিরোনাম
- ক্যান্সারের কাছে হেরে গেলেন ‘থ্রি ডোরস ডাউনের’ লিড ভোকাল
- দেশের প্রেক্ষাগৃহে হলিউডের ৩ সিনেমা
- খরুচে বোলিংয়ের ঝুঁকি নিয়ে সফল এনগিডি
- শুরুর আগেই শেষ হয়ে গেল জোহেইবের বিশ্বকাপ
- এক দিন পরই ভোটযুদ্ধ
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ফেব্রুয়ারি)
- আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ
- বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির
- নির্বাচনী জনসভা শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ
- ভারতের বিপক্ষে খেলতে পাকিস্তানকে অনুরোধ বিসিবি সভাপতির
- একটি দলের প্রার্থীকে শোকজ করলেই অফিসার প্রত্যাহার হচ্ছেন: আসিফ মাহমুদ
- কন্যাসহ শিক্ষকের ওপর হামলা, যুবদল কর্মীকে পুলিশে দিল বিএনপি
- জ্বালানি সরবরাহের বৈশ্বিক রুট দখলে নিতে মরিয়া আমেরিকা: রাশিয়া
- ইসলামের পক্ষে একমাত্র প্রতীক হাতপাখায় ভোট দিন: চরমোনাই পীর
- সিদ্ধান্ত বদল, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা
- ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দাবি
- আলী রীয়াজের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক
- ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বিপর্যয়ে পড়বে: প্রিন্স
- এপস্টেইন-কাণ্ডের জেরে টলমল ব্রিটেনের প্রধানমন্ত্রীর গদি!
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবি ছাত্রদলের
রাবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ায় ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরীয় গোয়েন্দা সংস্থায় অভিযান
৪৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস
১ ঘণ্টা আগে | নগর জীবন