বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিবাদের জাঁতাকলে গণমানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার নিষ্পেষিত হয়েছে। আগামীতে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষের জন্য শান্তির ও নিরাপদ বাংলাদেশ গতে তুলতে হবে। গতকাল দলের কেন্দ্রীয় ফকিরেরপুল কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। এ কে এম আশরাফুল হক বলেন, বুধবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমরা বৈঠক করেছি। আমরা বিএনপির কাছে কিছু প্রস্তাবনা দিয়েছি। আমরা বলেছি, ২০০১-এর মতো এবারও প্রচারণায় শরিক শীর্ষ নেতাদের সঙ্গে রাখতে হবে। সর্বশ্রেণির রাজনৈতিক অরাজনৈতিক প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়ের আয়োজন করতে হবে। নির্বাচনি ইশতেহারে ‘কওমি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া। ধর্ম মন্ত্রণালয়ের অধীনে এবং ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে মক্তবভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের আরও উন্নয়ন ও ব্যাপক করা।
ইশতেহারে দেশি সংস্কৃতি ও ইসলামী মূল্যবোধের গুরুত্ব প্রদান করতে হবে। এ সময় দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।