চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে আলোচিত র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ‘র্যাবের ওপর হামলার ঘটনায় করা মামলার ১৯ নম্বর এজাহারভুক্ত আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। কালা বাচ্চুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’