রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বেলা ১১টা পর এ ফলাফল প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে। জানা গেছে, সি ইউনিটে গ্রুপ-১ (বিজ্ঞান) এর ৬০ হাজার ৪২১ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১২.৪৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯২.৫০। এই ইউনিটের গ্রুপ-২ (বিজ্ঞান)-এর ৬০ হাজার ৪১৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৩ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬ হাজার ১১৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ১১.৪৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। এ ইউনিটের গ্রুপ-৩ (অ-বিজ্ঞান)-এর ৫ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৫৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩ হাজার ৩৭০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬৬.৬৩ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৯.৫০।