ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, জাতীয় চ্যালেঞ্জগুলোকে গবেষণায় গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবে। তাতে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত হবে। গতকাল কুমিরাস্থ স্থায়ী ক্যাম্পাসে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইআইইউসি) ১৮তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাবি ভিসি আরও বলেন, জিডিপি ও সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে দেশ তুলনামূলকভাবে সফল হলেও সেই প্রবৃদ্ধির সুফল সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে আমরা এখনো সক্ষম হইনি। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাতকে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে ভাবতে হবে আমাদের। ব্যবসায় শিক্ষা অনুষদ, গবেষণা ও প্রকাশনা কেন্দ্রের যৌথ আয়োজনে ‘বিজনেস ইনোভেশন ফর ইনক্লুসিভ ডেভেলপমেন্ট’ শীর্ষক দুই দিনব্যাপী কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়েরর ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান। বিশ্বের বিভিন্ন দেশের ১৭২ জন গবেষক-প্রতিনিধি কনফারেন্সে অংশগ্রহণ করছেন।
শিরোনাম
- নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ৫০ শতাংশ মানুষ
- কুমিল্লা-৫ আসন : আগে ভোট, পরে কেন্দ্র পাহারার নির্দেশ
- নোয়াখালীতে হাতপাখার জনসভায় মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার
- কুমিল্লা-৭ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে গণমিছিল
- বিএনপি প্রার্থী রনির আহ্বানে গাজীপুরে ক্রিকেটার তামিম
- ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পা না দেওয়ার আহ্বান ধানের শীষ প্রার্থীর
- যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা
- রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিংকের লিসা
- ওসমান হাদির বোন পরিচয়ে নাহিদের পক্ষে ভোট চাওয়া নারীকে নিয়ে বিভ্রান্তি
- ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং
- নেপালকে কোচিং করানোর প্রস্তাব দিলেন স্টেইন
- মেয়াদ কম থাকায় কোনো বিনিয়োগ আসেনি: জ্বালানি উপদেষ্টা
- মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে : পররাষ্ট্র উপদেষ্টা
- ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে বন্দর ইজারা চুক্তি করছে না অন্তর্বর্তী সরকার: বিডা চেয়ারম্যান
- ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ
- তিন নেতাকে বহিষ্কার করলো বিএনপি
- ‘ক্ষমতায় গেলে বৈধ গ্যাস সংযোগ ও মানুষের দুর্ভোগ নিরসন করা হবে’
- নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির
- বিএনপি ক্ষমতায় এলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে : আবদুল আউয়াল মিন্টু
- মানিকগঞ্জে সনাতন সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় বিএনপি প্রার্থীর
জাতীয় চ্যালেঞ্জগুলো গবেষণায় অন্তর্ভুক্তি জরুরি
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর