২০২৬ সালের হজ মৌসুমের জন্য হজ ভিসা আবেদন শুরু হয়েছে। গতকাল থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের হজ অধিশাখার যুগ্ম সচিব ড. মো. মঞ্জুরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ভিসার জন্য তথ্য প্রদানের সময় রাত ১২টায় বন্ধ করে দিচ্ছে সৌদি আরব। আর ভিসার আবেদন করা যাচ্ছে, যা ২০ মার্চ পর্যন্ত চলবে। হজে যেতে আগ্রহী, তাদের ২০ মার্চের মধ্যে সৌদি আরবের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক মাসার’-এর মাধ্যমে ভিসার জন্য আবেদন করতে হবে।
এ সময়ের মধ্যে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিসহ সব হজযাত্রীকে বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহণ করে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজযাত্রী হজে যেতে পারবেন না। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল থেকে।