আগামীকাল অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপিকে সমর্থন দিয়েছে প্রগতিশীল জাতীয়তাবাদী দল-পিএনপি। দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান। এদিকে বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে ১১-দলীয় জোটকে সমর্থন জানিয়েছে নাগরিক মঞ্চ। মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামীম মঞ্চের শীর্ষনেতার নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
ফিরোজ মোহাম্মদ লিটন বলেন, তাঁর দলের মহাসচিব আহমেদুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ঢাকা-৯ আসনসহ বিভিন্ন আসনে বিভিন্ন সময়ে প্রচার চালিয়েছেন। আহসান উল্লাহ শামীম বলেন, জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটকে ভোট দিয়ে বিজয়ী করার মাধ্যমেই একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
ং ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেয়ারও আহ্বান জানান তিনি।