ব্রাহ্মণবাড়িয়া-৬-(বাঞ্ছারামপুর) আসনের বিএনপির জোট প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ আবদুর রহিম সাকী ইলেকশন ইঞ্জিনিয়ারিং হওয়ারও শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রশাসন একটি দলের পক্ষে প্রভাবিত হলে অনেক কিছু তারা দেখবে না। জাল ভোট দেওয়া, কেন্দ্র দখলের পরিকল্পনা, কালো টাকার ছড়াছড়ি বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ভোটারের পরিচিতি নিশ্চিত করতে হবে। আমরা ধর্মের পোশাকের প্রতি সম্মান করি। সেটা নিয়ে প্রশ্ন তুলি না। কিন্তু পোলিং যেন পরিচয় নিশ্চিত হয় সেটা করতে হবে। গতকাল বিকালে বাঞ্ছারামপুর পৌর এলাকার আমেনা প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি দেন। সংবাদ সম্মেলনে তিনি উন্নত ও নিরাপদ বাঞ্ছারামপুর গড়তে ছয়টি বিষয়ে অঙ্গীকার করেন।