নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১ ঘণ্টা আশপাশের এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ছিল। গতকাল সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ‘ওপেন ইয়ার্ডে’ এ দুর্ঘটনা ঘটে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, ‘যান্ত্রিক গোলযোগের’ কারণে ঘটনাটি ঘটেছে।’ বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার পরপর আশপাশের এলাকাগুলো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’
ইউএনও বলেন, ‘আমরা এখানে এসেছিলাম। বিদ্যুৎ গ্রিডের যিনি ইনচার্জ এবং ডিজিএমের সঙ্গে কথা হয়েছে। তাদের ভাষ্য, যান্ত্রিক গোলযোগ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। তবে, আগুন দ্রুত সময়ের মধ্যে নিভিয়ে ফেলা হয়। সন্ধ্যা ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহ আবার চালু হয়েছে।’