রাজধানীর রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মার্কেটের ভিতর থেকে অচেতন অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৯০। গতকাল বেলা সাড়ে ৩টায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রমনা থানার এসআই আওলাদ হোসেন জানান, খবর পেয়ে রমনা কমপ্লেক্সের দ্বিতীয় তলা থেকে ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেও ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।