নির্বাচনের পরও ১১-দলীয় ঐক্য জোট সংসদ ও সংসদের বাইরে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। গত রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১১-দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান। হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে, রাতের আঁধারে ইসি গেজেট প্রকাশ করেছে। আমাদের যেসব আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে ইসিকে সেসব আসনে ভোট পুনর্গণনার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর ন্যক্কারজনক হামলা হচ্ছে, অন্ধকার যুগের হত্যার রাজনীতি জামায়াতে ইসলামী চায় না। আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে।’