বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) তিনবারের সভাপতি মোহাম্মদ আবুল বাশার (৬২) আর নেই। গতকাল সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দুই বছর ধরে ক্যান্সারের ভুগছিলেন। গতকাল বাদ আছর রাজধানীর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত ১০টায় ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর আলীপুর নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।