ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করা জামায়াতের চার ও বিএনপির এক প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাই কোর্ট। গতকাল বিচারপতি মো. জাকির হোসেনের একক হাই কোর্ট বেঞ্চ আবেদন শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট রিটার্নিং অফিসারদের কাছ থেকে নিয়ে নির্বাচন কমিশনকে সংরক্ষণ করতে বলেন আদালত।
জামায়াতের চার প্রার্থী হলেন- নারায়ণগঞ্জ-২ আসনের মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ ইকবাল হোসাইন ভূঁইয়া, লালমনিরহাট-২ মো. ফিরোজ হায়দার ও লালমনিরহাট-১ আনোয়ারুল ইসলাম রাজু। বিএনপির প্রার্থী ময়মনসিংহ-১ আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স।