ঈদ বা যেকোনো উৎসবে কেনাকাটার জন্য সবার প্রিয় বসুন্ধরা সিটি বিপণিবিতান। ঈদ যত ঘনিয়ে আসছে কেনাকাটাও ততই জমে উঠছে এই বিপণিবিতানে। সকালে উৎসবের আমেজে শুরু হয় কেনাকাটা, যা চলে সন্ধ্যা গড়িয়ে রাত পর্যন্ত। পরিবার, বন্ধুবান্ধব, অফিস কলিগ নিয়ে ঈদের কেনাকাটা করতে আসেন অনেকে। গতকাল সরেজমিনে দেখা যায়, বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা জমে উঠেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে ভালো হওয়ায় ব্যবসায়ীদের প্রস্তুতিও বেশ। ক্রেতাদের এমন সরব উপস্থিতিতে খুশি তাঁরাও। নতুন নতুন ডিজাইনের পোশাক দিয়ে দোকান সাজিয়েছেন। গত বছরের চেয়ে এবার ভালো বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। বিপণিবিতান ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ছেলেরই ভিড় পাঞ্জাবি-পাজামা, কাবলি এবং জুতার দোকানগুলোতে। তবে পোলো শার্ট, টি-শার্টের দোকানগুলোতেও অনেক ভিড় দেখা গেছে। ঈদ উপলক্ষে নারীরা হাতের কাজ করা কাপড় যেমন থ্রি-পিস, শাড়ির দোকানগুলোতে ভিড় করছেন। অনেককে আবার ভারতীয়, পাকিস্তানি পোশাক এবং নতুন ডিজাইনের বোরকার দোকানে ভিড় করতে দেখা গেছে। আবার বাচ্চাদের জামাকাপড় কেনাকেই প্রাধান্য দিচ্ছেন অনেকে। ঈদে উপহার দিতে অথবা ঘর সাজাতে অনেকেই শোপিসের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছেন। তবে মোবাইল ফোন সেটের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে। ঈদে প্রিয়জনদের নতুন মোবাইল উপহার দিতেই ক্রেতার এমন সমাগম। এ ছাড়া ঈদ উপলক্ষে ২ হাজারের বেশি স্টাইলের পণ্য বাজারে নিয়ে এসেছে জুতার ব্র্যান্ডগুলো। ডিজাইন এবং আরামের বিষয় প্রাধান্য দিয়ে তরুণ থেকে বয়স্কদের জন্য এসব পণ্য বাজারে এনেছেন ব্যবসায়ীরা। জেন্টেল পার্ক-এর ব্র্যাঞ্চ ম্যানেজার আল-আমিন খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ক্রেতাদের উপস্থিতি সন্তোষজনক। প্রতিদিনই ক্রেতাদের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার, শনিবার ভিড় তুলনামূলক বেশি হয়। এবারের ঈদ গরমে পড়বে। তাই গরমের বিষয়টা মাথায় রেখেই আমরা নতুন পোশাক বাজারে নিয়ে এসেছি। বিশেষ করে পাঞ্জাবির ক্ষেত্রে আমরা এ বিষয়টি মাথায় রেখেছি।’ উত্তরা থেকে আগত মাহবুবা রিধি নামে এক ক্রেতা বলেন, ‘দেশি হাতের কাজ করা জামা খুব পছন্দ। এক বান্ধবীকে এ রকম শাড়ি আর জামা পরতে দেখেছিলাম। তাকে খুব সুন্দর লাগছিল। তাই আমিও নিতে এলাম। তা ছাড়া হাতের কাজ করা জামাতে বাঙালিয়ানা একটা ভাব আসে।’ মোহাম্মদপুর থেকে আসা ক্রেতা সাজন্ত শুরিদ বলেন, ‘আমি সব সময় বসুন্ধরা সিটিতেই কেনাকাটা করতে আসি। পরিবার বা বন্ধুদের নিয়ে আসি। আজ এক বন্ধুকে নিয়ে এসেছি পাঞ্জাবি কিনতে। তবে কাবলি কেনার চিন্তাভাবনাও করছি এবার। মনে হচ্ছে আরও কয়েকবার আসা লাগবে।’
শিরোনাম
- সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের সফর, বিনিয়োগ নিয়ে আশাবাদ
- শান্তি আলোচনা যখন ব্যর্থ হচ্ছিল, ট্রাম্প তখন কুস্তি খেলা দেখছিলেন
- ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৩ শতাংশ
- সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ‘প্রধানমন্ত্রীর দরবার’ অনুষ্ঠিত
- হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন
- দায়িত্ব গ্রহণের ২৮ দিন পর যা জানালেন কুমিল্লা সিটি প্রশাসক
- যুক্তরাষ্ট্র-ইরান শান্তির পথে ‘সবচেয়ে বড় বাধা’ ইসরায়েল
- গাংনীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
- ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই
- ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ: পাকিস্তান ছাড়ল ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা
- সশস্ত্র বাহিনী স্বাধীন রাষ্ট্রের শক্তি, মর্যাদার প্রতীক: প্রধানমন্ত্রী
- ভাঙল আলোচনা: যুদ্ধ নাকি শান্তি, ট্রাম্পের সামনে ৩ পথের ভয়ংকর হিসাব
- পাকিস্তান ছাড়ল ইরানের প্রতিনিধিদল
- ‘কৃষককে পাঁচ শ্রেণিতে ভাগ করে কার্ড বিতরণ তিন ধাপে বাস্তবায়ন হবে’
- চুক্তি হতে হতে ভাঙল, শেষ মুহূর্তে কী ঘটল যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকে
- এক বৈঠকেই সমাধান সম্ভব নয় কেন, ব্যাখ্যা তেহরানের
- আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র, জানাল তেহরান
- সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু
- আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
আপডেট:
০০:৩০, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
/
নগর জীবন
বসুন্ধরা সিটিতে ঈদের কেনাকাটা উৎসব
সুদীপ্ত দাস
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'
২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম