সিটি ব্যাংক পিএলসি জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে (পিআরবি) স্বাক্ষর করেছে এবং এর মাধ্যমে ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফাইন্যান্স ইনিশিয়েটিভের (ইউএনইপি এফআই) সদস্য হয়েছে।
পিআরবিতে স্বাক্ষর করার মাধ্যমে সিটি ব্যাংক বৈশ্বিক মানদন্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই অর্থায়ন ও দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রমের প্রতি তার অঙ্গীকার আরও সুদৃঢ় করেছে। এ যোগদান সম্পর্কে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন বলেন, ‘প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যোগদান আমাদের টেকসই ব্যাংকিং যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে আমরা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে সহায়তা, জলবায়ু অর্থায়ন জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে আমাদের ভূমিকা বৈশ্বিক পরিসরে তুলে ধরতে পারব।-বিজ্ঞপ্তি