নারীর ক্ষমতায়ন করাই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য বলে মনে করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাড়ির প্রধান নারীরাই এই ফ্যামিলি কার্ডটা পাবেন। তিনি এই কার্ড কী কাজে ব্যবহার করবেন সেটা পরের ব্যাপার। কিন্তু উনার হাতে একটা কার্ড থাকবে, এটা হচ্ছে সোজা হিসাব। যেটা আমি বললাম নারীদের ক্ষমতায়ন করা। তার হাতে একটা অস্ত্র তুলে দেওয়া যে, আমার শক্তি আছে, আমার ফ্যামিলি কার্ড আছে।’
গতকাল ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের সম্মিলিত ঈদগাঁ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।