এবার ঈদুল ফিতরে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটির সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে, গণমাধ্যমে ১৯ থেকে ২৩ মার্চ ঈদুল ফিতরের ছুটি পালন করা হবে। সে হিসেবে ২০ থেকে ২৪ মার্চ কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
বিভিন্ন এর আগে সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে ঈদের ছুটি পাঁচ দিন করার দাবি জানানো হয়।