সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং তাঁর স্ত্রী লুৎফুল তাহমিনার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে করা মামলার চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদক জানায়, তদন্তে লুৎফুল তাহমিনার নামে ১৪ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার ৪৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে।
বর্ণিত সম্পদের বৈধ উৎস না থাকায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারি ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তাঁর স্ত্রীকে এসব সম্পদ অর্জনে সহায়তা করেছেন।