অবশেষে গ্রেপ্তার হয়েছেন প্রতারক হাসিবুল হাসান রাজিব। ১০ কোটি টাকার প্রতারণার মামলায় গত সোমবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। পরে মঙ্গলবার তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রিমান্ডে রাজিব মুখ খুলতে শুরু করেছেন। নাহিদ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানে মাত্র ২০ হাজার টাকা বেতনের চাকরি করে প্রতারণার টাকায় কীভাবে নিজের ভাগ্যের বদল ঘটান, কোথায় কী পরিমাণ সম্পদ গড়েছেন সে বিষয়ে তথ্য দিচ্ছেন। জানা গেছে, রাজধানীতে বকশীবাজারে অবস্থিত নাহিদ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানে হিসাব রক্ষক হিসেবে চাকরির সুবাদে প্রতারণা করে ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৫ বছরে বিপুল অঙ্কের টাকার হাতিয়ে নেন প্রতারক রাজিব। ওই আত্মসাৎ করা টাকা দিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি ছয় তলা বিলাসবহুল বাড়ি করেছেন। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন জায়গায় প্লট ও ফ্ল্যাটের শেয়ার কিনেছেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, দেড় বছর আগে আর্থিক অনিয়ম ধরা পড়ার পর রাজিব আত্মসাৎকৃত অর্থের কিছু অংশ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। বরং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার ও হামলা চালানো এবং কর্তৃপক্ষকে হয়রানির চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে দৈনিক রূপবাণীসহ একাধিক পত্রিকার আইডিকার্ড নিয়ে ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা ও জাল-জালিয়াতিসহ জুলাই আন্দোলনের হত্যা মামলাও রয়েছে। নাহিদ এন্টারপ্রাইজের কর্মকর্তা মো. কেতাব আলী জানান, ২০১৯ সালে নাহিদ এন্টারপ্রাইজে সাধারণ কর্মচারী হিসেবে যোগদান করেন রাজিব। কিছুদিন যাওয়ার পর কর্তৃপক্ষ তাকে হিসাব রক্ষক হিসেবে দায়িত্ব দেন। এরপর প্রতারক রাজিব প্রতিষ্ঠানের সরলতার সুযোগে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। বিষয়টি প্রতিষ্ঠানের নজরে এলে আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। এরপর কর্তৃপক্ষ রাজিবসহ তিনজনের নাম উল্লেখ করে ১০ কোটি টাকার প্রতারণা মামলা করে। মামলার অন্য দুজন আসামি হলেন শিহাবুর রহমান ও মামুন সেরনিয়াবাত। তারা এখনো পলাতক রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার মডেল থানার এসআই মো. হারুন জানান, গত মঙ্গলবার আদালতের নির্দেশে রাজিবকে রিমান্ডে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন হাসিবুল।
শিরোনাম
- ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক
- সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে মজুদকৃত অকটেন ও সার জব্দ
- ভালুকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
- হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!
- শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী
- লিগ্যাল এইডে ২ লাখেরও বেশি মামলা নিষ্পত্তি
- আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী
- কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ
- নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
- পৃথিবীতে ফিরে কেমন আছেন আর্টেমিসের নভোচারীরা
- হাসারাঙ্গার চোটে আইপিএলে সুযোগ পেলেন লিন্ডা
- ইনস্টাগ্রামে ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট
- যাত্রাবাড়ীতে বিশেষ পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১৫
- একমাসে ৫৭৬ সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত
- পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী
- পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার
- স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, একজন গ্রেফতার
- উগান্ডায় শিম্পাঞ্জিদের গৃহযুদ্ধ, ৮ বছরে বহু প্রাণহানি
- ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
আপডেট:
০০:১৬, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
/
নগর জীবন
১০ কোটি টাকা প্রতারণা মামলায় প্রতারক রাজিব গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম