নির্বাচন-পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে ভারত সরকারকে পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার ভারতের প্রভাবশালী বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ অভিমত ব্যক্ত করেন। শ্রিংলা এক সময় বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১০ মার্চ প্রকাশিত ‘ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়’ শিরোনামের নিবন্ধে শ্রিংলা লিখেছেন, ‘বাংলাদেশের নতুন সরকার যদি ভারতের নিরাপত্তা উদ্বেগ মোকাবিলায় আন্তরিক হয়, তাহলে ভারতের পক্ষ থেকেও সহযোগিতা ও সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া স্বাভাবিক হবে।’ ২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে শ্রিংলা মনে করছেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ‘এক নতুন অধ্যায়ের সূচনা’ হিসেবে দেখা যেতে পারে। শ্রিংলা মনে করেন, একটি নির্বাচিত সরকারের উত্থান বাংলাদেশে প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ফেরাতে পারে এবং আঞ্চলিক আস্থা পুনর্নির্মাণের সম্ভাবনা তৈরি করতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনের আগে বিএনপি নেতা তারেক রহমান ভারত সম্পর্কে তুলনামূলক ইতিবাচক বার্তা দিয়েছেন।
শিরোনাম
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২৬
- চার বছর পর মঞ্চে ফিরছেন জাস্টিন বিবার
- ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক
- সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে মজুদকৃত অকটেন ও সার জব্দ
- ভালুকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
- হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!
- শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী
- লিগ্যাল এইডে ২ লাখেরও বেশি মামলা নিষ্পত্তি
- আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী
- কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ
- নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
- পৃথিবীতে ফিরে কেমন আছেন আর্টেমিসের নভোচারীরা
- হাসারাঙ্গার চোটে আইপিএলে সুযোগ পেলেন লিন্ডা
- ইনস্টাগ্রামে ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট
- যাত্রাবাড়ীতে বিশেষ পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১৫
- একমাসে ৫৭৬ সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত
- পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী
- পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার
বাংলাদেশের প্রতি আবারও বন্ধুত্বের হাত বাড়াতে ভারতকে পরামর্শ শ্রিংলার
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম