বগুড়ায় দাপিয়ে বেড়াচ্ছে সাংবাদিক কার্ডধারী বেশ কয়েক ব্যক্তি। জেলার বিভিন্ন সরকারি দপ্তর থেকে শুরু করে কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে নানা অজুহাতে আস্ফালন করছে আর দ্রুত ‘রফা’ না করলে ‘দেখে নেবো’ বলে হুমকি দিচ্ছে। সাংবাদিক নামধারীরা নিজেদের অমুক পত্রিকা বা অমুক টিভি চ্যানেলের সাংবাদিক বলে পরিচয় দিয়ে রফার নামে টাকা দাবি করে। এদের চোটপাটে প্রকৃত সাংবাদিকরা খুবই বিব্রত বোধ করছেন। ভুয়া সাংবাদিকদের হুমকি-ধমকিতে ত্যক্তবিরক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকরা। তারা বলছেন, ভুয়া সাংবাদিকের একটি চক্র ঈদ সামনে রেখে টাকা দাবি করছে। টাকা দিতে মিথ্যা সংবাদ প্রচার করে সম্মানহানির হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, বগুড়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। এমন অভিযোগ প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে। এর ফলে প্রকৃত গণমাধ্যমকর্মীদের পেশাগত মর্যাদা ও জনআস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই। এরা সাংবাদিক নয়। এরা পেশার নামে প্রতারক। বগুড়ার সাংবাদিক নেতারা মনে করেন, গণমাধ্যমকর্মীদের একটি নির্দিষ্ট নীতিমালা, নিবন্ধন ও জবাবদিহির আওতায় আনা জরুরি। বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে প্রকৃত সাংবাদিক ও ভুয়া পরিচয়ধারীদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসকের প্রতি আহ্বান জানিয়েছেন।
শিরোনাম
- ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্র-ইরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক
- সব পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা : শিক্ষামন্ত্রী
- নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধভাবে মজুদকৃত অকটেন ও সার জব্দ
- ভালুকায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
- হরমুজে কোথায় কোথায় মাইন পাতা খুঁজেই পাচ্ছে না ইরান!
- শিক্ষা খাতে বাজেট বাড়বে, তবে ব্যয়ে চাই সঠিক অগ্রাধিকার : শিক্ষামন্ত্রী
- লিগ্যাল এইডে ২ লাখেরও বেশি মামলা নিষ্পত্তি
- আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী
- কী হচ্ছে নাসায়, একের পর এক বিজ্ঞানীর মৃত্যু: কেউ বারান্দায় খুন, কেউ নিখোঁজ
- নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
- পৃথিবীতে ফিরে কেমন আছেন আর্টেমিসের নভোচারীরা
- হাসারাঙ্গার চোটে আইপিএলে সুযোগ পেলেন লিন্ডা
- ইনস্টাগ্রামে ১৫ মিনিটের মধ্যে এডিট করা যাবে কমেন্ট
- যাত্রাবাড়ীতে বিশেষ পুলিশি অভিযানে মাদকসহ গ্রেফতার ১৫
- একমাসে ৫৭৬ সড়ক দুর্ঘটনায় ৫৩২ জন নিহত
- পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী
- পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার
- স্কুলছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টা, একজন গ্রেফতার
- উগান্ডায় শিম্পাঞ্জিদের গৃহযুদ্ধ, ৮ বছরে বহু প্রাণহানি
বগুড়ায় ভুয়াদের চোটপাটে প্রকৃত সাংবাদিকরা বিব্রত
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আয়োজন পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের : শাহবাজ শরিফ
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধবিরতির মাঝেই নতুন করে ইরানে ‘অত্যাধুনিক অস্ত্র’ পাঠাচ্ছে চীন: সিএনএন
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ১৪৫ বিলিয়ন ডলার, দাবি রিপোর্টে
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম