ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের লক্ষ্যে এখন থেকে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তদারকি করবেন। গতকাল সকাল সাড়ে ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় বারণই নদীর খালে এ কর্মসূচির উদ্বোধনের পর সাংবাদিকদের এ কথা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সরকারের উদ্যোগে প্রতি শনিবার এমপি-মন্ত্রীরা নিজ নিজ এলকায় নদী, খাল, বিলসহ অন্যান্য অপরিষ্কার এলাকা পরিষ্কারে গৃহীত কর্মসূচি তদারকি করবেন। এ জন্য কোনো আড়ম্বর অনুষ্ঠান কিংবা বেলুন ওড়ানোর প্রয়োজন নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন করে বাংলাদেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। এরই ধারাবাহিকতায় বিএনপি সরকার এই জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছে।
অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় এমপি শফিকুল হক মিলন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার নাঈমুল হাছানসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা।