সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিকস অ্যান্ড ক্যানসার রিসার্চ (এসিএমপিসিআর) এবং টিএমএসএস ক্যানসার সেন্টারের উদ্যোগে চার দিনব্যাপী হ্যান্ডস অন ওয়ার্কশপ (হাতে কলমে কর্মশালা) শুরু হয়েছে। বুধবার অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
ওয়ার্কশপে প্রধান অতিথি ছিলেন সার্ক আইকন অব সার্জারি অ্যান্ড এক্স-প্রেসিডেন্ট অব দ্য সেন্ট্রাল কমিটি অধ্যাপক ডা. মওদুদ হোসাইন আলমগীর পাভেল। বিশেষ অতিথি ছিলেন টিএমএসএসের নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসেন আরা বেগম, জার্মানির র্যাডিয়েশন অনকোলজিস্ট অধ্যাপক ডা. রবার্ট সেমরাও। উপস্থিত ছিলেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক রোটা. ডা. মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন প্রমুখ।