খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসার অবহেলায় ১০ মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসক ও সেবিকার অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা। তার নাম শামীম। তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জের বেলদাঙ্গা গ্রামে। গতকাল হাসপাতালে শিশু বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
শিশুর বাবা আরিফ হোসেন জানান, অসুস্থ হয়ে পড়লে শিশুকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়। গত মঙ্গলবার এখানে ভর্তির পর চিকিৎসায় ছিল অবহেলা।