উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি। একই সঙ্গে হোটেলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা। গতকাল বিকালে প্রতিষ্ঠানটির হলরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।
দায়িত্ব হস্তান্তরের সময় ব্যবস্থাপনা পরিচালক শাফিন আহমেদ রন্টি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি উত্তরাঞ্চলে রাজনৈতিক সফরে এসে এই হোটেলে রাত যাপন করেন। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীসহ তাঁর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবদুর রহমান টুলু প্রমুখ।