প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। গতকাল মালয়েশিয়ায় অনুষ্ঠিত বৈঠকে উচ্চশিক্ষা, গবেষণা সহযোগিতা, দক্ষতা উন্নয়ন এবং কর্মশক্তির গতিশীলতার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। উপদেষ্টা মাহ্দী আমিন বৈঠকে বহুমুখী ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ জোরদার করার পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়া থেকে বৃত্তির সুযোগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন। তিনি দুই দেশের মধ্যে আন্তঃ বিশ্ববিদ্যালয় অংশীদারি জোরদার করা, একাডেমিক বিনিময় কর্মসূচি সম্প্রসারণ করা এবং মালয়েশীয় প্রতিষ্ঠানগুলোর সহায়তায় যৌথ শিক্ষা প্রকল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। এ ছাড়াও আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণের কথা বলেন এবং দেশের মানব সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির অগ্রাধিকারের ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদির মাহ্দী আমিনের প্রস্তাবগুলোকে স্বাগত জানান এবং উচ্চশিক্ষা কর্মসূচির অধীনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তি বরাদ্দ সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করার বিষয়ে মালয়েশিয়ার প্রস্তুতির কথা জানান। বৈঠকে উল্লেখ করা হয়, মালয়েশিয়ায় বর্তমানে ১১,০০০-এরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে।
শিরোনাম
- ওমরাহ ভিসা শুরু ৩১ মে, জেনে নিন পুরো সময়সূচি
- ইংল্যান্ডের বিরুদ্ধে একটাই গোল করে বিশ্বকাপ মাতিয়েছিল পানামা, এবার কী হবে
- ডিবিএল সিরামিকসের ‘টাইলচক’ জিতল ওয়ান শো অ্যাওয়ার্ড
- স্বপ্নপূরণের পথে নতুন আলো: বিইউএফটি স্কলারশিপ
- জাল কাগজপত্র জমা দিলে প্রত্যাখ্যান হবে শেনজেন ভিসার আবেদন
- সিলেটে মানব পাচারকারীসহ ১৪ অনুপ্রবেশকারী আটক
- ষষ্ঠ ও একাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির সময় বাড়লো
- ইউএইতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
- বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
- বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ
- মাদারীপুরে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার
- মেসি জাদুতে নু স্টেডিয়ামে অবশেষে জয়ের হাসি মায়ামির
- ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
- ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে: ট্রাম্প
- বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের একজনকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
- জবি ক্যারিয়ার ক্লাবের ‘ট্রেন টু ম্যানিয়াক’ ইভেন্টের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন
- নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনা ব্র্যান্ড ‘অ্যানটা’
- কৃষিজমি থেকে অবৈধ মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ‘কুমারী মেয়ের’ নীরবতাই বিয়ের সম্মতি, নতুন আইন আফগানিস্তানে
- সৌদি আরবে আটক হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক
সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইংল্যান্ডের বিরুদ্ধে একটাই গোল করে বিশ্বকাপ মাতিয়েছিল পানামা, এবার কী হবে
১০ মিনিট আগে | মাঠে ময়দানে
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
১ ঘণ্টা আগে | নগর জীবন
ইউএইতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম