শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখন ঘরে বসে পুরো পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব। এ জন্য শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। গতকাল দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগারি শিক্ষা বোর্ডের রাজশাহী অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী তাঁর আগের মেয়াদে নকল বন্ধ করার কথা বলতে গিয়ে বলেন, ‘আমি তো আমেরিকা থেকে শিক্ষক ইমপোর্ট (আমদানি) করে নকল বন্ধ করিনি। আপনাদের মাধ্যমেই তো করেছি, নাকি? এটা প্রমাণিত সত্য যে, সরকারের যদি সদিচ্ছা থাকে, শিক্ষকরা সহযোগিতা করেন। সরকারের যদি সহযোগিতা না থাকে, শিক্ষকরা সহযোগিতা করেন না। তাই আমার বিশ্বাস, আমার টিচাররা আবার আগের অবস্থানে যাবেন। শিক্ষার পরিবেশ ফেরাবেন।’ রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সভার আয়োজন করে। এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা প্রমুখ। সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম। এর আগে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উপলক্ষে আয়োজিত সেমিনারে অংশ নেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের কথা শোনেন।
শিরোনাম
- প্রযুক্তি ও পরিবর্তিত বাজারে শ্রমজীবীদের সুরক্ষায় নতুন নীতির তাগিদ
- নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- হান্টাভাইরাস আতঙ্কে নোঙর করা প্রমোদতরী থেকে যাত্রী সরানো শুরু
- এআইয়ের ঝুঁকি ঠেকাতে সাংবিধানিক পরিবর্তনের পথে গ্রিস
- রোহিঙ্গা শিশুদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী
- সংকট সমাধানে গরুর মাংস আমদানিসহ রেস্তোরাঁ মালিকদের ১১ দাবি
- সুন্দরবনে দস্যুতা : মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ১৩ মৌয়াল
- মিরপুর টেস্ট ফিফটি-ফিফটি পরিস্থিতিতে আছে : মিরাজ
- মা দিবসেই ছেলেকে বাঁচাতে কিডনি দিলেন মা
- শিক্ষা খাতে সাইবার বিপর্যয়, ২৮ কোটি শিক্ষার্থী-শিক্ষকের তথ্য ঝুঁকিতে
- মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাউল গানে ডেঙ্গু সচেতনতার বার্তা দিচ্ছে ডিএনসিসি
- সৌদি আরবে পৌঁছেছেন ৫০৯০৪ বাংলাদেশি হজযাত্রী
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী কারাগারে
- আকুর বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ
- বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের দীর্ঘশ্বাস শোনার নেই কোনো স্বজন
- ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন মো. ইসরাফিল
- তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক
- আদমদীঘিতে খাল পুন:খনন কাজের উদ্বোধন
- মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪ জন
ঘরে বসে পৃথিবী দেখা গেলে পরীক্ষা কেন্দ্রও দেখা সম্ভব
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর