খুলনার সোনাডাঙ্গায় রেলওয়ে পুলিশ লাইনে কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবল সম্রাট বিশ্বাস আত্মহত্যা করেছেন! গতকাল ভোররাতে সোনাডাঙ্গা আবাসিক দ্বিতীয় ফেজের ৯ নম্বর রোডে রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগারে এ ঘটনা ঘটে। সম্্রাট গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পদ্মবিলার শৈলেন বিশ্বাসের ছেলে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে ঘটনার আগে কনস্টেবল সম্রাট বিশ্বাসকে দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায়। তিনি অস্ত্রাগারের সামনে চেয়ারে বসা ছিলেন। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করে একটি চায়নিজ রাইফেল নিয়ে ফিরে আসেন। চেয়ারে বসে রাইফেল নিজের কপালে ঠেকিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন! খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নিহত সম্রাটের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা মহিলা পুলিশ সদস্য হিসেবে কর্মরত। তারা দুজন আলাদা থাকতেন। প্রাথমিকভাবে তদন্তে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য ও পারিবারিক কলহের বিষয়টি সামনে এসেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে।
শিরোনাম
- ব্যবসায়ীর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪
- বিইউপিতে ‘১ম সিএফএস আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত
- রামিসা হত্যা; অভিযুক্ত সোহেল রানার ১০ দিনের রিমান্ড আবেদন
- এ দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
- ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
- বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম
- লিথুয়ানিয়ায় ড্রোন অনুপ্রবেশ, নাগরিকদের আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ
- যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১২
- পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার, বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবি
- শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল পাঠ্যবই দেওয়ার নির্দেশ শিক্ষা সচিবের
- মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ
- লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক
- আরও ২ মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
- গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান
- ‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে’
- পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
- মুন্সীগঞ্জে দেড় বছর ধরে বন্ধ উপবৃত্তি, বিপাকে লাখো দরিদ্র শিক্ষার্থী
- মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ড শান্তর
- জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- কর তদন্ত থেকে রেহাই পেলেন ট্রাম্প ও তার পরিবার
রাইফেল কপালে ঠেকিয়ে আত্মহত্যা পুলিশ সদস্যের
নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর