হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় প্রায় ৫০ বছর আগে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তাঁর ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানও দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে এই খাল খননকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আবার নতুন করে খাল খনন শুরু করেছেন। দুলু বলেন, এ দেশের মানুষ কৃষির ওপর নির্ভরশীল এবং কৃষিই হচ্ছে আমাদের একমাত্র ভরসা। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। বাংলাদেশের মাটিতে একসময় মাত্র একটা ফসল হতো। এখন যে তিনটা ফসল উৎপাদন হচ্ছে এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। এই অবদানের ধারাকে অব্যাহত রাখার জন্য এই খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল দুপুরে নাটোর সদরের হালসা ইউনিয়নের পান মোকামে হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইনশাআল্লাহ খাল খনন অব্যাহত থাকবে। দেশে খরার সময় এখন পানি নাই, ফারাক্কা বন্ধ, তিস্তা বন্ধ, পানি নাই হাহাকার অবস্থা। এগুলো থেকে মুক্তির জন্যই প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন শুরু করেছেন।
শিরোনাম
- পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করল শুভেন্দুর সরকার
- প্রধানমন্ত্রীর ‘স্পিরিট ও স্পিড’ বজায় রাখুন, কর্মকর্তাদের বার্তা প্রতিমন্ত্রী মীর হেলালের
- নতুন তিন মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর
- দীর্ঘ বিরতির পর শেয়ারবাজার খুলছে ইরান, আতঙ্কে বিনিয়োগকারীরা
- ইউপি সদস্যদের বিরুদ্ধে রাস্তার ইট তুলে নিয়ে বাড়িতে বাথরুম তৈরির অভিযোগ
- ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু
- নিম্ন-কার্বন নগর উন্নয়নে নতুন উদ্যোগ ইউএনডিপি ও বাংলাদেশের
- ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭
- সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি: টেলিযোগাযোগমন্ত্রী
- বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম
- সৌদিতে ১৬টি যুদ্ধবিমান ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
- বিমানবন্দর সেবার আধুনিকায়নে সহায়তার আগ্রহ প্রকাশ সিঙ্গাপুরের
- আখাউড়ায় মতবিনিময় সভায় মাদক ও যানজট নিরসনের দাবি
- সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- খামারিদের বাড়িতে ‘রক্তমাখা চিঠি’ দিয়ে ডাকাতি ও হত্যার হুমকি
- ‘শিক্ষার পরিবেশ করে দিলাম, এখন চাই শিক্ষার মানোন্নয়ন’
- ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধান নিহত, আহত ২
- ১০ কোটি ডলার ক্রয় করল বাংলাদেশ ব্যাংক
- জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার বিচার দাবি জাকসুর, মহাসড়ক অবরোধ
- জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপের নির্দেশনা মির্জা ফখরুলের
কৃষক বাঁচলেই দেশ বাঁচবে
নাটোর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মাঝ আকাশে একটু বাইরে গিয়ে সিগারেট খেতে চাইলেন, শেষমেশ কামড় দিলেন বিমানকর্মীকে
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
বিআরটি প্রকল্প বাতিলে মত বুয়েট বিশেষজ্ঞদের, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা
১৬ ঘণ্টা আগে | নগর জীবন
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র্যাব, হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী
১২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
কেরালার নতুন মুখ্যমন্ত্রী সতীশন, যে কারণে শপথ অনুষ্ঠানে যাননি থালাপতি বিজয়
৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম