রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাত ১টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করে। ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট পদে ড. মো. আলী আফজাল ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আবদুর রাজ্জাক নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি-১ পদে মোহাম্মদ আকতার বিশ্বাস, সহসভাপতি-২ পদে আবু খালিদ মো. বরকতুল্লাহ এবং সহসভাপতি-৩ পদে এ এফ এম উবায়দুল্লাহ নির্বাচিত হন। অর্থবিষয়ক সহসভাপতি পদে মো. হারুন অর রশিদ জয়ী হন। এ ছাড়া চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি পদে মোহাম্মদ মোরশেদুল হাসান নির্বাচিত হন। পরিচালক পদে মোহাম্মদ লাবিব বিল্লাহ, এ জেড এম কামরুদ্দিন, মো. শাহ আলম, মো. খাজা নাজিবুল্লাহ, শেখ কামাল, মো. এমদাদুল হোসেন সোহেল, এন জোহা, মো. ফারুক আহমদ, তাসনোভা মাহবুব সালাম, মো. জহির আহমেদ, মো. জাহিদ হোসেন, মো. মোস্তফা কামাল, মো. এমদাদুল হক, মো. মাহবুবুর রহমান, এম ফখরুল ইসলাম, মঞ্জুরুল ফরহাদ ফিলিপ, সুরুজ সরদার এবং গোলাম কিবরিয়া মজুমদার বিজয় হন। চট্টগ্রাম থেকে নির্বাচিত দুজন পরিচালক হলেন এ এস এম আবদুল গফফার মিয়াজী এবং সারিস্ত বিনতে নুর। এ ছাড়া রিহ্যাব চট্টগ্রাম রিজিওন্যাল কমিটির ছয়জন সদস্য নির্বাচিত হন। তারা হলেন নূর মোহাম্মদ, এসকে নাজিম উদ্দিন, সৈয়দ ইরফানুল আলম, আশিস রায় চৌধুরী, হৃষিকেশ চৌধুরী ও এস এম শহিদুল্লাহ। নির্বাচনে তিনটি প্যানেল অংশগ্রহণ করে। প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স), ভাইস প্রেসিডেন্ট-২ এবং ভাইস প্রেসিডেন্ট-৩ এবং ১০ জন পরিচালকসহ ১৫টি পদে জয়লাভ করে। অপর দিকে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ভাইস প্রেসিডেন্ট-১ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম) এবং ১২টি পরিচালকসহ ১৪টি পদে জয় লাভ করে। জাগরণ প্যানেল থেকে কেউ জয়ী হয়নি।
শিরোনাম
- ইরান নিয়ে ট্রাম্পের নরম সুর, চুক্তি হলে মানবে কি ইসরায়েল?
- অনার্স পড়ুয়াদের বৃত্তি দিচ্ছে সরকার, আবেদন শুরু
- ‘মার্কিন আগ্রাসন’ আতঙ্কে যুদ্ধ প্রস্তুতি শুরু কিউবার
- বিড়াল রহস্য: সাত বছরে পাঁচ প্রধানমন্ত্রী, ব্রিটেনে কি শাসন করা অসম্ভব হয়ে পড়েছে
- ডাইভিংয়ে নেমে নিখোঁজ ৫ ইতালীয় পর্যটক, খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির
- বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল গান ‘ডাই ডাই’, একসঙ্গে শাকিরা ও বার্না বয়
- ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!
- আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা
- হঠাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি, আবহাওয়া অফিসের জরুরি বার্তা
- হরমুজ প্রণালি নিয়ে আমেরিকার খসড়া প্রস্তাব ‘সঠিক নয়’: রাশিয়া
- ইসরায়েলের অপরাধ ঢাকতে মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র: ইরান
- ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়
- ফুটপাতে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ছুরি নিয়ে তাড়া, চালক গ্রেফতার
- ব্যবসায় বড় বাধা আমলাতন্ত্র
- সাত পাসপোর্টসহ লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
- কেইনের হ্যাটট্রিকে শেষ ম্যাচে বায়ার্নের বড় জয়
- বিশাল ছাড়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনল চীন
- ৮ বছর পর একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
- দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
- লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
রিহ্যাব নির্বাচন
আফজাল প্রেসিডেন্ট রাজ্জাক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সাত পাসপোর্টসহ লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
১২ ঘণ্টা আগে | দেশগ্রাম
২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!
৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে