হজযাত্রার তৃতীয় দিনে ১৪টি ফ্লাইটে আরও ৫ হাজার ৭০৭ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। এ ছাড়া ৭ হাজার ৬৩৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এ বছরের হজ ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করছেন যাত্রীরা।
হজ কর্তৃপক্ষ বলছে যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। হজযাত্রীদের পদচারণায় মুখর আসকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাশসহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন হজযাত্রীরা। গতকাল মোট ৫ হাজার ৭০৭ জন হজ যাত্রী আশকোনা হজ ক্যাম্প থেকে চেকিং, বোডিং পাশ এবং ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।
এ বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮ হাজার ৫০০ জন। ২১ মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট।