বাংলাদেশের বিমানবন্দরের নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেম আধুনিকায়নে আগ্রহ দেখিয়েছে জার্মানি। এ লক্ষ্যে জার্মান কোম্পানি অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস দেওয়ার প্রস্তাব দিয়েছে। গতকাল সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোট্?জ এ প্রস্তাব দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মানির সহযোগিতা কামনা করে বাংলাদেশ। আলোচনার একপর্যায়ে রাষ্ট্রদূত জানান, জার্মানির প্রতিষ্ঠান অ্যারোডাটা বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে আগ্রহী। এই সার্ভিসের মাধ্যমে বিমানবন্দরের নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেমের কার্যকারিতা আকাশপথে পরীক্ষা করে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়, যা ফ্লাইট নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের বিমান খাতকে আন্তর্জাতিকমানে উন্নীত করতে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা জানান। তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দেশের বিমানবন্দরগুলোকে আরও নিরাপদ ও কার্যকর করে তোলা হবে। রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
শিরোনাম
- ‘মার্কিন আগ্রাসন’ আতঙ্কে যুদ্ধ প্রস্তুতি শুরু কিউবার
- বিড়াল রহস্য: সাত বছরে পাঁচ প্রধানমন্ত্রী, ব্রিটেনে কি শাসন করা অসম্ভব হয়ে পড়েছে
- ডাইভিংয়ে নেমে নিখোঁজ ৫ ইতালীয় পর্যটক, খুঁজতে গিয়ে প্রাণ গেল ডুবুরির
- বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল গান ‘ডাই ডাই’, একসঙ্গে শাকিরা ও বার্না বয়
- ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!
- আবারও যুদ্ধের পথে ইরান, যুক্তরাষ্ট্রকে দিল স্পষ্ট বার্তা
- হঠাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি, আবহাওয়া অফিসের জরুরি বার্তা
- হরমুজ প্রণালি নিয়ে আমেরিকার খসড়া প্রস্তাব ‘সঠিক নয়’: রাশিয়া
- ইসরায়েলের অপরাধ ঢাকতে মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র: ইরান
- ঈদের আগে রফতানি খাতে ৩১০০ কোটি টাকা ছাড়
- ফুটপাতে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ছুরি নিয়ে তাড়া, চালক গ্রেফতার
- ব্যবসায় বড় বাধা আমলাতন্ত্র
- সাত পাসপোর্টসহ লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
- কেইনের হ্যাটট্রিকে শেষ ম্যাচে বায়ার্নের বড় জয়
- বিশাল ছাড়ে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব কিনল চীন
- ৮ বছর পর একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী
- দুই মাসের মধ্যে প্রবাসী কার্ড দেওয়া হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী
- লন্ডনে রাষ্ট্রপতির সঙ্গে সুদানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- গত কয়েক বছরে চামড়া খাতকে কার্যত ধ্বংস করা হয়েছে: শিল্পমন্ত্রী
- আমরা প্রত্যেক পরিবারকে সমৃদ্ধ করতে চাই: বিমান প্রতিমন্ত্রী
বাংলাদেশের বিমানবন্দরে ‘ক্যালিব্রেশন সেবা’ দিতে চায় জার্মানি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
গারো ও খাসিয়া সম্প্রদায়ের নারীদের নিয়ে শাবি শিক্ষকদের স্বাস্থ্য গবেষণা সেমিনার
৯ মিনিট আগে | ক্যাম্পাস
বিড়াল রহস্য: সাত বছরে পাঁচ প্রধানমন্ত্রী, ব্রিটেনে কি শাসন করা অসম্ভব হয়ে পড়েছে
২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
সাত পাসপোর্টসহ লালমনিরহাট সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির আটক
১১ ঘণ্টা আগে | দেশগ্রাম
২০২৬ বিশ্বকাপ স্কোয়াড: দেখে নিন অংশগ্রহণকারী প্রতিটি দলের পূর্ণাঙ্গ খেলোয়াড় তালিকা!
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
বিশ্বকাপের মাঝেই মুখোমুখি মেসি-রোনালদো! অবিশ্বাস্য এই সমীকরণ কীভাবে সম্ভব?
২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে