অসচ্ছল নারীদের জীবনে সচ্ছলতা ফেরাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলী উপজেলার ২০ নারী পেলেন বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন। গতকাল বেলা ১১টার দিকে গাবতলী মহিলা কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ সময় সেলাই মেশিন পেয়ে বসুন্ধরা শুভসংঘ ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগী নারীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-জয়পুরহাটের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, ‘দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা শুভসংঘের উদ্যোগটি অত্যন্ত মহৎ। এমন উদ্যোগের ফলে ২০টি পরিবার প্রশিক্ষণ ও সেলাই মেশিন পেয়েছে। সেলাই মেশিনে কাজ করার মাধ্যমে গ্রামের অসচ্ছল নারীরা স্বাবলম্বী হতে পারবেন। তাঁদের ছেলেমেয়েরা স্কুলে পড়ালেখা করতে পারবে। বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের অসহায় মানুষের পাশে থাকে। আগামীতে বসুন্ধরা গ্রুপ আরও বড় পরিসরে অসহায়দের পাশে দাঁড়াবে। আমি আশা করছি আগামীতে বগুড়া এবং জয়পুরহাটের সব উপজেলা ও ইউনিয়নে বসুন্ধরা শুভসংঘের সহায়তা অব্যাহত থাকবে।’ গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গাবতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুর রহমান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবদুর রহিম পিন্টু, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মো. মামুন। নিউজ-২৪-এর বগুড়ার রিপোর্টার আবদুস সালাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম জুয়েল, গাবতলী উপজেলা যুবদলের সদস্য মো. রতন, ক্রীড়া সংগঠক মেহেদী হাসান, জাকারিয়া ইসলাম জিহাদ, পৌর যুবদলের সদস্য সনি মিয়া, পৌর ছাত্রদল নেতা কামাল উদ্দিন প্রমুখ। শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে প্রথমে সংশ্লিষ্ট নারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরপর বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। এ সেলাই মেশিন দিয়ে কাজ করে যে উপার্জন হবে তা দিয়ে তাঁরা নিজেদের ভাগ্য বদলাবেন।
শিরোনাম
- ৪,৩৯৯ দিন ক্ষমতায়, নেহরুকে ছাড়িয়ে দীর্ঘতম মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী মোদি
- ব্রহ্মপুত্র এক্সপ্রেসকে উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত
- বিয়ের বিতর্ক : মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা
- নাসির-তামিমার মামলার রায় সমাজের জন্য উদাহরণ হবে : বাদীপক্ষের আইনজীবী
- নির্বাচনি দায়িত্ব পালনকালে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ জুন)
- এক ক্লিকে নির্মাতার সব কনটেন্ট, গুগলের নতুন ফিচার চালু
- ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ
- কানে হেডফোন: কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
- অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী
- চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
- সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু
- রসুল (সা.)-এর প্রতি ভালোবাসা
- বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল সভাপতি নিহত
- ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর, টি স্পোর্টসে সরাসরি ফুটবল বিশ্বকাপ
বগুড়ায় ২০ অসচ্ছল নারী পেলেন বসুন্ধরার সেলাই মেশিন
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে